সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ধুতি পাঞ্জাবিতে পূজা

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

পূজা উৎসবের পুরুষের সাজের মূল চরিত্র ধুতি-পাঞ্জাবি। বাজার ঘুরে এ বছরের ধুতি-পাঞ্জাবির খোঁজ নিয়েছেন আতিফ আতাউর

বছরের বারো মাস তো প্যান্ট-শার্ট পরা হয়ই। শারদীয় দুর্গোত্সবে না হয় সেজে উঠুন পুরোপুরি বাঙালি বাবুরূপে। ষষ্ঠী থেকে দশমীতেই ধুতি পরার চল বেশি। এদিন ধুতির সঙ্গে পাঞ্জাবি পরে নজর টেনে নিন নিজের দিকে।ব্র্যান্ডগুলোতেই পাবেন রংবেরঙের ধুতি ও পাঞ্জাবি। পূজা উপলক্ষে শার্ট, প্যান্ট, টি-শার্ট, ফতুয়ার মতো নানা ধরনের পোশাকের সংগ্রহ সাজিয়েছে ছোট-বড় সব ব্র্যান্ড। বাদ যায়নি ঐতিহ্যবাহী ধুতিও। অনেকের কাছেই পূজার কেনাকাটায় বাড়তি আকর্ষণ হিসেবে থাকে ধুতি।

সঙ্গে মিলিয়ে পাঞ্জাবি তো চাই-ই। 

ধুতি পাঞ্জাবিতে পূজা

এ বছর ষষ্ঠী থেকে দশমীতে ধুতি পরবেন বলে জানালেন এই ফিচারের মডেল ও অভিনেতা তনয় বিশ্বাস। তিনি বলেন, ‘সারা বছর শার্ট-প্যান্ট পরলেও দুর্গাপূজার জন্য আমার ধুতি-পাঞ্জাবি বেশি পছন্দ। এই পোশাক পূজায় লুকে ভিন্নমাত্রা যোগ করে।সাজেও ভিন্নতা আসে। এবারও ধুতি-পাঞ্জাবি পরব।’ দুর্গাপূজা গরমের মধ্যে পড়েছে। তাই ধুতির ফ্যাশনে আরামের দিকটাও প্রাধান্য দিয়েছে ব্র্যান্ডগুলো। রঙ বাংলাদেশের স্বত্বাধিকারী ও ডিজাইনার সৌমিক দাশ বলেন, ‘ধুতি এমনিতেই আরামদায়ক ঐতিহ্যবাহী পোশাক।

এর ঢিলেঢালা কাটিংয়ের জন্য সহজেই বাতাস চলাচল করে। তা ছাড়া সুতি কাপড় ব্যবহার করায় আরো আরামদায়ক হয়ে ওঠে।’ উত্সবের আমেজ আনতে ধুতির ঢোলা কাটিংয়েও বৈচিত্র্য এনেছেন ডিজাইনাররা। চাপা, ফাঁপা, সরু, লম্বা ও খাটো প্যাটার্নের ধুতিও মিলছে দোকানে। ধুতি ও পাঞ্জাবিতে রয়েছে উজ্জ্বল লাল রঙের ব্লক প্রিন্টের টেম্পল নকশা। পূজার সকাল বা অষ্টমীর অঞ্জলির সাজে বেছে নিতে পারেন এমন পোশাক। ঘিয়ে রঙের ধুতির সঙ্গে লাল সুতার কাজ করা পাঞ্জাবি তরুণরা বেশি বেছে নিচ্ছেন বলে জানালেন সুবাস্তু আর্কেড শপিং মলের রাজধানী বস্ত্র বিতানের বিক্রয়কর্মী ফাহিম আহমেদ। তিনি জানান, অন্য সময় সাদা ধুতি ও পাঞ্জাবির চাহিদা বেশি থাকলেও পূজার একটু উজ্জ্বল রঙের প্রতি ক্রেতাদের চাহিদা বেশি থাকে। তবে আপনি চাইলে ধুতির বদলে পায়জামাও পরতে পারেন। 

ধুতি পাঞ্জাবিতে পূজা

দশমীর সাজের জন্য লাল রঙের পাঞ্জাবি মানানসই। লাল সিল্কের পাঞ্জাবিতে জারদৌসির নকশা করা পাঞ্জাবি বেছে নিতে পারেন। হাতে এমব্রয়ডারির কাজ আভিজাত্য যোগ করবে। সঙ্গে লাল পাড় সাদা ধুতি পুরো বাঙালি লুক এনে দেবে। অষ্টমীর সকালে সাদা রঙের ধুতি-পাঞ্জাবি পরতে পারেন। ঘিয়ে রঙের সিল্কের পাঞ্জাবির ওপর জারদৌসি নকশার কারুকাজ করা পাঞ্জাবি পাবেন বিশ্বরঙে। আধুনিকতা আর সাবেকিয়ানা মিলমিশে পূজার পোশাক সাজিয়েছে ব্র্যান্ডটি। কেবল অষ্টমীর জন্য ভাবলে চলবে না। অন্যান্য দিনের জন্য চাই মানানসই ধুতি-পাঞ্জাবি। যদি হালকা রং পছন্দ হয়, তাহলে স্ক্রিন প্রিন্টের নকশা করা পাঞ্জাবি বেছে নিতে পারেন।

কোথায় পাবেন, দর কেমন

সব ব্র্যান্ডেই পাবেন পূজার পাঞ্জাবি। তবে ধুতি সব ব্র্যান্ডে পাবেন না। রঙ বাংলাদেশ, বিশ্বরঙ, আড়ংসহসহ দেশি ব্র্যান্ডগুলোতে পাবেন ধুতি। দাম পড়বে ৫০০ থেকে এক হাজার ৫০০ টাকা। পাঞ্জাবি পাবেন এক হাজার থেকে ১০ হাজারের মধ্যে। কম দামে কিনতে পাবেন নিউমার্কেট, বঙ্গ মার্কেট ও মিরপুর শাহ আলী মার্কেটে।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com