সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

লাদাখে কারফিউ কারগিলে কমপ্লিট শাটডাউন

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে
ভারতের কেন্দ্র শাসিত অঞ্চল লাদাখে পুলিশের সঙ্গে জেন-জি প্রজন্মের বিক্ষোভকারীদের সংঘর্ষে ছাত্রসহ চারজন নিহত হওয়ার পর অঞ্চলের রাজধানী লেহ ও কারগিল জেলায় কারফিউ জারি করেছে ভারতের নিরাপত্তা বাহিনী। পাশাপাশি  লেহর জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে গতকাল বৃহস্পতিবার কারগিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (কেডিএ) ‘কমপ্লিট শাটডাউনের’ ডাক দিয়েছে।

কারগিলে বাজার, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক সব বন্ধ রয়েছে। ব্যক্তিগত ও গণপরিবহনও সম্পূর্ণভাবে থমকে গেছে।কারগিল প্রশাসন এরই মধ্যে পাঁচজনের বেশি মানুষের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, কারগিলে পরিস্থিতি উত্তেজনাকর। তবে তা নিয়ন্ত্রণে রয়েছে।

ওদিকে লাদাখে ব্যাপক বিক্ষোভের এক দিন পর গতকাল বৃহস্পতিবার পরিস্থিতি অনেকটাই শান্ত দেখা গেছে।  ভারতে লাদাখকে আলাদা রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়া এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতাভুক্ত করে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে গত বুধবার ব্যাপক বিক্ষোভ হয়। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত ও আরো অনেকে আহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করা হয় কারফিউ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আপাতত লাদাখের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় সময় গত বুধবার বিকেল থেকে নতুন করে লাদাখে আর কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

কেডিএ নেতা সাজাদ কারগিলি বলেন, ‘কারগিলে কমপ্লিট শাটডাউন চলছে।লাদাখের লেহতে হত্যাযজ্ঞের প্রতিবাদে এবং সেখানকার মানুষের সঙ্গে সংহতি জানাতেই এ কর্মসূচি ডাকা হয়েছে।’ এক ভিডিও বার্তায় তিনি মানুষকে ঘরে থাকা এবং কোনো রকম সহিংসতা থেকে দূরে থাকার আহবান জানিয়ে বলেছেন, ‘লাদাখে সহিংসতার কোনো স্থান নেই। শাটডাউন পালন করা আমাদের নৈতিক দায়িত্ব এবং পাঁচজনের জীবনহানির (কর্মকর্তারা বলছেন চারজন) প্রতিবাদও। আমরা কখনো সহিংসতাকে সমর্থন করি না। আমরা শান্তিপূর্ণভাবে সংলাপের মাধ্যমে আমাদের দাবিদাওয়া তুলে ধরতে চাই।’

ভারতের কেন্দ্র সরকারের শাসনের বিরুদ্ধে গত তিন বছর ধরেই অসন্তোষ বেড়েছে লাদাখে। ২০১৯ সালে ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিল এবং জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পাস করা হয়। এর মাধ্যমে জম্মু ও কাশ্মীর থেকে লাদাখকে আলাদা করা হয়েছিল। জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে পৃথক কেন্দ্রীয় শাসিত অঞ্চল করা হয়েছিল। জম্মু ও কাশ্মীরকে শিগগিরই রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল কেন্দ্রীয় সরকার।

কিন্তু তাতে দেরি হচ্ছে দাবি করে নতুন করে অনশন শুরু করেন বিক্ষোভ-আন্দোলনের অন্যতম মুখ শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। গত বুধবার লাদাখে প্রতিবাদ-বিক্ষোভের ডাক দেয় লেহ অ্যাপেক্স বডির যুব শাখা। সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতাভুক্ত করে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে লাদাখকে। এমনই দাবি জানিয়ে লেহতে বুধবার বিক্ষোভ চলেছে দিনভর। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেয়েছে পুলিশ ও আধাসামরিক বাহিনী। সূত্র : বিবিসি

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com