পোলাওয়ের সঙ্গে রং-বেরঙের সবজি থাকলে দেখতে যেমন সুন্দর লাগে, পুষ্টিও মেলে বেশ। আর খেতে সুস্বাদু তো বটেই। বাসায় থাকা বিভিন্ন সবজি দিয়েই রাধতে পারেন সুস্বাদু সবজি পোলাও। চলুন রেসিপি জেনে নেয়া যাক-
উপকরণ:
পোলাওয়ের চাল (বাসমতী হলে ভালো) -৫০০ গ্রাম
ফুলকপি এক কাপ
ব্রোকলি আধা কাপ
গাজর (কিউব করে কাটা)আধা কাপ
আলু (কিউব করে কাটা) আধা কাপ
মটরশুঁটি আধা কাপ
সবজির স্টক সাড়ে তিন কাপ
আদা বাটা ১ টেবিল চামচ
রসুন বাটা ১ চা চামচ
পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ
জিরা বাটা ১ চা চামচ
পোস্তদানা বাটা ১ টেবিল চামচ
লবণ পরিমাণমতো
লেবুর রস ২ টেবিল চামচ
চিনি ১ চা চামচ
দুধ আধা কাপ
কাঁচামরিচ ১০-১২টি
তেল আধা কাপ
লবঙ্গ, ৪টি দারুচিনি
তেজপাতা ২টি এলাচ
ঘি ৩ টেবিল চামচ।
প্রণালি : প্রথমে ফুটন্ত পানিতে লবণ দিয়ে সব সবজি আলাদাভাবে আধা সেদ্ধ করে নিতে হবে। এরপর চাল ধুয়ে নিয়ে পানি ঝরাতে দিয়ে একটি পাত্রে তেল গরম করে তাতে গরম মসলা ও তেজপাতা ফোঁড়ন দিয়ে অন্যসব বাটা মসলা কষিয়ে সবজির স্টক দিতে হবে।