সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

স্বাদের নিরামিষ

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

ষষ্ঠী থেকে নবমীতে পাতে নিরামিষের রাজত্ব থাকে। এ সময়ে বাঙালি হিন্দুদের ঘরে ঘরে থাকে নানান স্বাদের নিরামিষের আয়োজন। মজাদার ও সুস্বাদু কয়েক ধরনের খাবারের রেসিপি দিয়েছেন স্মৃতি সাহা 

দই পটোল
উপকরণ: পটোল ৭-৮টি, কাজুবাদাম ৩-৪টি, কাঠবাদাম ৩-৪টি, টকদই ১ কাপ, জিরা বাটা ১ চামচ, আদা বাটা ১ চা চামচ, চিনি ১ চামচ, এলাচ ১টি, দারচিনি ১ টুকরা, তেল পরিমাণমতো, তেজপাতা ২টি, মৌরি সামান‍্য।

পনিরের ডালনা
উপকরণ: পনির ৫০০ গ্রাম, আলু ১টি, আদা বাটা ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, এলাচ-দারচিনি একত্রে বাটা ১ চামচ, গোটা এলাচ ১টি, দারচিনি ১ টুকরা, কিশমিশ ৫-৬টি, ঘি ১ চা চামচ, চিনি ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, গরম পানি ২ কাপ, ময়দা ১ চা চামচ

প্রস্তুত প্রণালি: পনির লম্বা করে কেটে লবণ, হলুদ, সামান্য মরিচ গুঁড়া মেখে ময়দা মিশিয়ে নিন। তেলে ভেজে তুলে নিন। আলু চিকন লম্বা করে কেটে লবণ, হলুদ মেখে ভেজে তুলে নিন। ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে তেজপাতা, মৌরি, এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে জিরা, আদা বাটা, মরিচ গুঁড়া পানিতে গুলিয়ে দিন। মসলা কষিয়ে তেল ছেড়ে এলে আরও একটু পানি দিয়ে কষাতে হবে। কষানো হলে ভাজা পনির, আলু দিয়ে নেড়ে আরও এক কাপ পানি দিয়ে ফুটিয়ে এলাচ-দারচিনি বাটা, কিশমিশ, ঘি, লেবুর রস দিয়ে কম আঁচে কিছুক্ষণ রেখে নামিয়ে নিন।

সবজি পোলাও 
উপকরণ: পোলাও চাল ২ কাপ, ফুলকপি ৩-৪ টুকরা, গাজর কিউব ১ কাপ, পেঁপে কিউব ১ কাপ, ঝিংগা কিউব ১ কাপ, আলু কিউব ১ কাপ, কুমড়া কিউব আধা কাপ, আদাকুচি ১ চা চামচ, এলাচ ৪-৫টি, দারচিনি ৩ টুকরা, কাঁচামরিচ ৪-৫টি, লবঙ্গ ২-৩টি, ঘি ১ কাপ, গরম পানি ৪ কাপ, চিনি ১ টেবিল চামচ, তেজপাতা ২টি

প্রস্তুত প্রণালি: পাত্রে পানি দিয়ে এক চামচ লবণ দিতে হবে। ফুটে উঠলে সব সবজি দিয়ে ২-৩ মিনিট ভাঁপিয়ে পানি ঝরিয়ে নিন। প্যানে তেল ও এক চামচ ঘি দিয়ে সবজি একটু সঁতে করে নিন। সবজি নামিয়ে তেল ঘি দিয়ে তেজপাতা, আদাকুচি, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে একটু নেড়ে পোলাও চাল দিতে হবে। দুই মিনিট ভেজে গরম পানি, লবণ দিয়ে নেড়ে ঢেকে দিন। চাল, পানি শুকিয়ে এলে সব সবজি দিয়ে আলতো হাতে মিশিয়ে চিনি, আরও এক চা চামচ ঘি ছড়িয়ে দিন। কম আঁচে ৫ মিনিট দমে রেখে নামিয়ে নিন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com