সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

পূজায় মিষ্টিমুখ

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

পূজার দিনগুলোয় বাহারি খাবারের সঙ্গে শেষ পাতে মিষ্টি না হলে জমে না। বাজারের কেনা মিষ্টির বদলে ঘরেই বানিয়ে নিন গাজর-বিটরুটের লাড্ডু, গুড়ের সন্দেশ ও নারকেল সন্দেশ। রেসিপি দিয়েছেন আলিফ রিফাত। ছবি তুলেছেন আমিনুর রহমান আজম

গুড়ের সন্দেশ 
উপকরণ: ছানা ২ কাপ, গুড় ১/২ কাপ, চিনি ১/৪ কাপ।
প্রস্তুত প্রণালি: একটা পাত্রে ছানা, গুড় ও চিনি নিয়ে জ্বাল দিতে হবে। চিনি-গুড় গলে পানি ছেড়ে দিলে ছানা-গুড়ের মিশ্রণ একটানা নাড়তে হবে। পুরো রান্না সম্পন্ন  হতে প্রায় ১/২ ঘণ্টা সময় লাগবে। ছানার মিশ্রণ ঘন ও আঠালো হয়ে এলে নামিয়ে একটা পাত্রে সেট হতে দিতে হবে। পাত্রটিতে আগে ঘি মাখিয়ে নিতে হবে। ঠান্ডা হলে কেটে পরিবেশন করতে হবে।

উপকরণ: গাজর (গ্রেট করা) ১ কাপ, বিটরুট (গ্রেট করা) ১ কাপ, চিনি ১ কাপ, মাওয়া ১ কাপ, লিকুইড দুধ ১ কাপ, বাদাম কুচি ১/৩ কাপ, এলাচ গুঁড়া ১/৩ চা চামচ, ঘি ১/২ কাপ।
প্রস্তুত প্রণালি: পাত্রে ঘি দিয়ে গাজর ও বিটরুট ভাজতে হবে। কাঁচা গন্ধ দূর হলে দুধ দিয়ে সেদ্ধ করতে হবে। দুধ শুকিয়ে এলে চিনি, মাওয়া, এলাচ গুঁড়া ও বাদাম দিয়ে ঘন ঘন নাড়তে হবে। নাড়তে নাড়তে মিশ্রণটি ঘন ও আঠালো হয়ে এলে নামিয়ে গোল গোল লাড্ডু বানিয়ে বাদাম কুচি দিয়ে পরিবেশন করতে হবে।

নারকেল সন্দেশ 
উপকরণ: নারকেল কোরানো ৩ কাপ, চিনি ১ কাপ, গুঁড়া দুধ ১/২ কাপ ঐচ্ছিক।
প্রস্তুত প্রণালি: নারকেল ভালো করে বেটে নিতে হবে। এবার একটা প্যানে নারকেল বাটা দিয়ে জ্বাল দিতে হবে। নারকেলের পানি টেনে নিলে অল্প অল্প করে চিনি দিয়ে জ্বাল দিতে হবে। নারকেল জ্বাল দেওয়ার সময় লক্ষ রাখতে হবে যেন তলা না ধরে যায়। নারকেল-চিনি জ্বাল হয়ে পানি শুকিয়ে এলে দুধ দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে ফেলতে হবে। ছাঁচে ঘি লাগিয়ে নারকেল গরম থাকতে থাকতে ছাঁচে ভরে নকশা কেটে নিতে হবে। এই সন্দেশ প্রায় এক মাস রেখে খাওয়া যাবে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com