মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

মণ্ডপে মণ্ডপে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে
সারা দেশে চলছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি। শহর থেকে গ্রাম, গ্রাম থেকে পাড়া-মহল্লায় দুর্গাপূজার অয়োজন চলছে উৎসবের সঙ্গে। প্রতিনিধিদের তথ্যে রাজশাহী ও মৌলভীবাজারের আয়োজনের বিস্তারিত—

রাজশাহী : বিভাগের আটটি জেলায় শুরু হয়েছে জোর প্রস্তুতি। এবার জেলা ও মহানগর মিলে প্রায় ৪৭০টি দুর্গাপূজার মণ্ডপ হবে বলে জেলা ও মহানগর পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে।

জয়পুরহাটে আনুষ্ঠানিকভাবে কোনো মেলা না হলেও পূজা ঘিরে গড়ে ওঠে এক জনসমাগম।

পাবনা জেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জয়কালীবাড়ি সংলগ্ন এলাকায় মেলা বসে।দীর্ঘদিন ধরেই চলে আসছে এই মেলা। সদর উপজেলার দুবলিয়ায় বড় আকারে বসে শারদীয় মেলা। সিরাজগঞ্জ জেলায় বিশেষ কোনো আলাদা আয়োজন নেই।নাটোরের সাতটি উপজেলায় এ বছর ৩৬৮টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে নাটোর সদর উপজেলায় ৭৮টি, সিংড়া উপজেলায় ৮৫টি, বাগাতিপাড়া উপজেলায় ২৭টি, লালপুর উপজেলা ৪১টি, গুরুদাসপুর উপজেলায় ৩৩টি, নলডাঙ্গা উপজেলায় ৫৮টি এবং বড়াইগ্রাম উপজেলায় ৪৬টি।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com