মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

মাটির ঘর ধসে বৃদ্ধের মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে
গাজীপুরে মাটির ঘর ধসে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নগরের কাশিমপুর থানার পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। নিহত তমিজউদ্দিন দেওয়ান (৭০) গাজীপুর মহানগরের কাশিমপুরের গোবিন্দবাড়ী এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ওই ঘরে একাই বাস করতেন।প্রতিবেশীরা ধারণা করছে, গত রবিবার দিবাগত রাতে ভারি বর্ষণের সময় জরাজীর্ণ ঘরের দেয়াল ধসে মাটিচাপায় তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। কাশিমপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, মঙ্গলবার সকালে এক প্রতিবেশী  বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় ঘরের দেয়ালের এক পাশ ধসে পড়া অবস্থায় দেখতে পান। ভেতরে ঢুকে দেখতে পান তমিজউদ্দিনের দেহ ধসে পড়া দেয়ালের মাটির নিচে চাপা পড়ে আছে। ঘরটি অনেক পুরনো ছিল।

ভারি বৃষ্টিতে দেয়াল দুর্বল হয়ে ধসে পড়ায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com