সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন। এদিন এই মামলায় সাক্ষ্য দেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।তার সাক্ষ্য নেওয়ার সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটরসহ অন্যান্য প্রসিকিউটররা। মাহমুদুর রহমানের সাক্ষ্য নেওয়ার মধ্যে ট্রাইব্যুনাল মধ্যাহ্নবিরতিতে গেলে সাংবাদিকদের ব্রিফ করেন তাজুল ইসলাম। এই মামলায় শেখ হাসিনার সঙ্গে আসামি করা হয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। চৌধুরী মামুনকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে।সাক্ষ্যগ্রহণের সময় তাকে ট্রাইব্যুনালের কাঠগড়ায় তোলা হয়। বাকি দুই আসামি পলাতক। ট্রাইব্যুনাল বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত মাহমুদুর রহমান তার সাক্ষ্যে কী বলেছেন, তা তুলে ধরার এক পর্যায়ে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, ‘তিনি (মাহমুদুর রহমান) সাক্ষ্য দিচ্ছেন। তার সাক্ষ্যগ্রহণ শেষে আমরা আশা করছি আর দু-একজনের সাক্ষ্য প্রদানের মাধ্যমে এই মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত হবে।








