কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মাজেদ আল-আনসারি বলেছেন, গতকাল রবিবার মন্ত্রী পর্যায়ের বৈঠকে খসড়া প্রস্তুত করার পর আজ সোমবারের সমাবেশে প্রস্তাবটি বিবেচনা করা হবে।
মাজেদ বলেন, এই শীর্ষ সম্মেলন হবে ইসরায়েলের কাপুরুষোচিত আগ্রাসনের মুখে কাতারের সঙ্গে ব্যাপক আরব ও ইসলামী সংহতি এবং ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের স্পষ্ট প্রত্যাখ্যানের প্রতিফলন।৫৭ সদস্যের ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং ২২ সদস্যের আরব লিগের নেতারা বৈঠকে অংশ নেবেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বৈঠকে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে আজকের কোন কোন মুসলিম নেতা অংশ নিচ্ছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।








