সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

প্রতিবেশী দেশগুলোতে কী ঘটছে দেখুন : ভারতের সুপ্রিম কোর্ট

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে
নেপাল ও বাংলাদেশে তরুণ প্রজন্মের আন্দোলনে সরকার পতনের প্রসঙ্গ টেনে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারকে সতর্ক করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। গত বুধবার দুপুরের দিকে আদালতে এক শুনানির সময় প্রতিবেশী দুই দেশের প্রসঙ্গে কথা বলেছেন ভারতের প্রধান বিচারপতি বি আর গাভাই।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের ১২ এপ্রিলের আদেশের ওপর রাষ্ট্রপতির রেফারেন্সের বিষয়ে শুনানি চলাকালীন বাংলাদেশ ও নেপালে সরকার পতনের বিষয়ে কথা বলেছেন প্রধান বিচারপতি। সেই আদেশে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও রাজ্যপালদের কাছে রাজ্য সরকারের বিল অনুমোদনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল।ভারতের সংবিধানের প্রসঙ্গ তুলে প্রধান বিচারপতি বি আর গাভাই বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জনস্বার্থসংশ্লিষ্ট যেকোনো গুরুত্বপূর্ণ আইনি বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত চাইতে পারেন। তিনি আরো বলেন, ‌‌‘আমরা আমাদের সংবিধান নিয়ে গর্বিত।’

নেপালে দুর্নীতিবিরোধী আন্দোলনে প্রাণহানির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘দেখুন আমাদের প্রতিবেশী দেশগুলোতে কী ঘটছে। নেপালে কী ঘটছে, আমরা দেখেছি।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com