মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত বাংলাদেশি ও তাদের পরিবারগুলোর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও এক্সে এক বার্তায় তিনি এ উদ্বেগ জানান। ওই বার্তায় ইসরায়েলের পরিকল্পনার সমালোচনা করেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘সারা বিশ্বের বাংলাদেশিরা সব সময় সহিংস ঔপনিবেশিক নিপীড়ন এবং উচ্ছেদের বিরুদ্ধে ফিলিস্তিনের ভাই-বোনদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে এবং গর্বের সঙ্গে তা করে চলেছে।তারেক রহমান বলেন, অধিকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের পরিকল্পনার সাম্প্রতিক খবর যা ভবিষ্যতের যেকোনো ফিলিস্তিনি রাষ্ট্রকে কার্যত অসম্ভব করে তুলেছে, তা হৃদয়বিদারক।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতির সমালোচনা করে তারেক রহমান বলেন, ‘বেনিয়ামিন নেতানিয়াহুর অব্যাহত বর্ণবাদ এবং ফিলিস্তিনের জনগণ, তাদের সংস্কৃতি, ভূমি, ইতিহাসের ওপর আক্রমণ ফিলিস্তিনিদের জেনোসাইড এবং পরিকল্পিত জাতিগত নির্মূলের চেয়ে কম নয়। এটি ঘৃণ্য।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘অনেক বাংলাদেশি মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বসবাস ও কাজ করেন।এই ইসরায়েলি সরকার যেভাবে পুরো অঞ্চলকে সংকটের অতল গহ্বরে ঠেলে দিচ্ছে, তাতে আমি তাদের (মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বসবাসকারী বাংলাদেশি) এবং তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।’ফিলিস্তিনিরা অত্যন্ত দুর্ভোগের শিকার হচ্ছে উল্লেখ করেন তারেক রহমান। তিনি গাজায় ইসরায়েলি সরকারের সুস্পষ্ট জেনোসাইডের অভিযোগের বিষয়ে রায় প্রদানে দেরি না করতে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতকে অনুরোধ জানান। তারেক রহমান একই সঙ্গে ইসরায়েলের বসতি পরিকল্পনার নিন্দা ও ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালো আহবান জানান।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com