দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো সংবাদ—
বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফলে ট্রলিচাপায় উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক সজল হাওলাদার (২৮) নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর ১২টায় মদনপুরা ইউপির গাজীবাড়ীর দরজায় এ ঘটনা ঘটে। নিহত সজল হাওলাদার কনকদিয়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের নারায়ণপাশা গ্রামের মোশারেফ হাওলাদারের ছেলে।








