মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

শেখ হাসিনার লকার জব্দ

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় থাকা একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিশেষায়িত ইউনিট কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

গতকাল বুধবার সকালে ব্যাংকটির সেনা কল্যাণ ভবনে অবস্থিত শাখা থেকে এই লকারটি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইসির মহাপরিচালক আহসান হাবীব।

সিআইসির পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনার নামে থাকা লকার নম্বর ১২৮ দীর্ঘদিন ধরে অপ্রকাশিত ছিল।দুটি চাবির একটি শেখ হাসিনার হেফাজতে রয়েছে বলে জানা গেছে। লকারের মালিকানা, এর ভেতরের সম্পদ এবং সংশ্লিষ্ট আর্থিক লেনদেন সম্পর্কে বিস্তারিত তদন্ত চলছে।

সিআইসির একটি বিশেষ টিম উপস্থিত থেকে লকারটি জব্দ করে। তারা জানিয়েছে, পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করে লকারটি খোলার পদক্ষেপ নেওয়া হবে।তবে এখনো আনুষ্ঠানিকভাবে লকারের ভেতরের কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সিআইসির মহাপরিচালক আহসান হাবীব বলেন, ‘আমরা প্রাথমিকভাবে লকারের অস্তিত্ব শনাক্ত করেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তা জব্দ করেছি। বিস্তারিত পরে গণমাধ্যমকে জানানো হবে।’

তবে নাম প্রকাশ না করার শর্তে সংস্থাটির একজন শীর্ষ কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, ‘শেখ হাসিনার নামে খোলা লকারটির নম্বর ১২৮।

 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com