সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে
দুর্নীতিবিরোধী বিক্ষোভ তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। প্রধানমন্ত্রী অলি স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান সংকটের সাংবিধানিক সমাধানের পথ প্রশস্ত করার জন্য তিনি পদত্যাগ করেছেন। রাজধানী কাঠমাণ্ডু এবং নেপালজুড়ে সকাল থেকেই বিক্ষোভ চলছে।প্রতিবাদকারীরা প্রধানমন্ত্রী অলির পদত্যাগ দাবি করে সকাল থেকেই কালঙ্কি এলাকায় সড়ক অবরোধ ও টায়ার জ্বালানোর ঘটনা ঘটায়।বেশ কয়েকজন উচ্চপদস্থ রাজনীতিকের বাসভবনে হামলা, ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, যার মধ্যে অলি এবং সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাসভবনও রয়েছে। রাজনৈতিক দলের সদর দপ্তরও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এ ছাড়া তিনজন মন্ত্রী পদত্যাগও করেছেন।

সিভিল সার্ভিস হাসপাতালের নির্বাহী পরিচালক মোহন রেগমি বিবিসিকে বলেছেন, মঙ্গলবারের বিক্ষোভে দুজন মারা গেছেন।তিনি বলেন, বর্তমানে ৯০ জন হাসপাতালে চিকিৎসাধীন।অন্যদিকে নেপালে দেশব্যাপী তরুণদের বিক্ষোভ অব্যাহত থাকায় অভ্যন্তরীণ বিমান চলাচল বন্ধ রয়েছে। নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র জ্ঞানেন্দ্র ভুল বিবিসির নেপালি পরিষেবাকে বলেছেন, ‘নেপালের রাজধানীর বাইরের বিমানবন্দরগুলো নিরাপত্তা নিশ্চিত করতে না পারায়, ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ বিমান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।’
এ ছাড়া কাঠমাণ্ডু বিমানবন্দরের দক্ষিণ রুট, কোটেশ্বর-কান্দাগরী-বালকোট তীব্র ধোঁয়ার কারণে দৃশ্যমানতা ব্যাপকভাবে প্রভাবিত হওয়ায় বর্তমানে পাঁচটি আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ রয়েছে।ভুল বলেন, ‘অন্যথায় নিরাপত্তা এবং প্রশাসনিক কারণে বিমানবন্দর বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। তবে বিমান চলাচল প্রভাবিত হয়েছে।’সোমবার পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে ১৯ জন নিহত হওয়ার পর জারি করা কারফিউ অমান্য করে নেপালজুড়ে বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে।
সূত্র : বিবিসি

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com