মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

প্রাথমিকে অপ্রয়োজনীয় ছুটি কমানোর উদ্যোগ নিয়েছে সরকার’

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

প্রাথমিক শিক্ষাপঞ্জির অপ্রয়োজনীয় ছুটি কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। তবে সাপ্তাহিক দুই দিনের ছুটি বহাল থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

রোববার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।উপদেষ্টা বলেন, দেশে বর্তমানে সাক্ষরতার হার ৭৭ দশমিক ৯ শতাংশ হলেও প্রকৃত হার এর চেয়ে কম হতে পারে। আগের সরকার এ বিষয়ে প্রকৃত তথ্য গোপন রেখেছিল। স্কুল পর্যায়ে দেখা গেছে অনেক শিক্ষার্থী সঠিকভাবে সাক্ষর নয়। এ কারণে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য হলো প্রতিটি শিশুকে সাক্ষর করে তোলা। কিন্তু যথাযথ সাক্ষরতা অর্জন না করেই শিক্ষার্থীরা মাধ্যমিকে চলে যাওয়ায় শিক্ষাজীবনে বড় গ্যাপ তৈরি হচ্ছে।

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, দেশের ১৫০টি উপজেলায় আগামী অক্টোবর থেকে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কার্যক্রম চালু হবে। পাশাপাশি শিক্ষকের শূন্য পদ পূরণেরও উদ্যোগ চলছে।

তিনি আরও বলেন, বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলো বছরে মাত্র ১৮০ দিন খোলা থাকে। তাই শিক্ষার্থীদের মানোন্নয়নে ছুটির দিন কমানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com