মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ডাকসুর ভোটে ব্যালট বিপ্লব ঘটাবে শিক্ষার্থীরা: সাদিক কায়েম

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটকে ঘিরে শেষ দিনে জমে উঠেছে প্রচারণা। ভিপি প্রার্থী থেকে শুরু করে বিভিন্ন প্যানেলের নেতারা শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে পরিবর্তনের ডাক দিচ্ছেন। অভিযোগ-আপত্তি ও উদ্বেগের মধ্যেও শিক্ষার্থীরা ব্যালটের মাধ্যমে নিজেদের মত জানাবেন বলেই আশা করছেন সবাই।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে ক্যাম্পাসজুড়ে চলে নানা প্যানেলের প্রচার-প্রচারণা। শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম সমাজবিজ্ঞান অনুষদ চত্বরে প্রচারণায় এসে বলেন, আমরা ৩৬ দফা সংস্কারের ইশতেহার দিয়েছি। এটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ৯ তারিখে শিক্ষার্থীরা ব্যালট বিপ্লব ঘটাবেন।

তবে ভোটের পরিবেশ নিয়ে শঙ্কাও প্রকাশ করেন তিনি। তার অভিযোগ, শিবির সমর্থিত প্যানেলের নারী প্রার্থীদের ছবি বিকৃত করা হলেও প্রশাসন ব্যবস্থা নেয়নি। প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে। কিছু দলের নেতারা শিক্ষার্থীদের ফোন করে ভোট দিতে চাপ দিচ্ছেন, বলেন তিনি।

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন সাদিক কায়েম। বলেন, শুরু থেকেই একটি দলকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। এমন চলতে থাকলে আমরা সুষ্ঠু নির্বাচন নিয়ে সন্দিহান।

প্রচারণার শেষ দিনে অন্য প্যানেলগুলোও মাঠে সক্রিয় ছিল। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থীরা দুপুরে কার্জন হল এলাকায় প্রচারণা চালান। এই প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা রাজনৈতিক দলের নেতাদের সরাসরি জড়িত থাকার অভিযোগ তুলে বলেন, নির্বাচনে অংশ নিচ্ছে শিক্ষার্থীরা, কিন্তু ভোট চাইছে রাজনৈতিক নেতারা—এটা গ্রহণযোগ্য নয়।

এদিকে ঐতিহাসিক বটতলায় ছাত্রদল-সমর্থিত প্যানেলের ২০৫ জন প্রার্থী শপথ পাঠ করেন। তারা নির্বাচিত হলে ১৮ দফা বাস্তবায়নের অঙ্গীকার করেন। শপথে ছিলো গণতান্ত্রিক মূল্যবোধ, শিক্ষার্থীদের অধিকার ও প্রকৃত প্রতিনিধি হিসেবে কাজ করার প্রতিশ্রুতি।

এদিন মধুর ক্যান্টিনে সাংবাদিক সম্মেলন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। তারা ভোট উপলক্ষে ১০ দফা সুপারিশ তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল, বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ বন্ধ না করা, নির্বাচনকে ঘিরে গুজব ছড়ালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া এবং ভোটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।

এইউ

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com