মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় সঙ্গে ছিলেন বাংলাদেশে ইইউর ডেপুটি হেড অব ডেলিগেশন বেইবা জেরিনা।

জামায়াতে ইসলামীর এক ফেসবুক বার্তায় জানানো হয়, সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের সময় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় বাংলাদেশের গণতন্ত্রকে অর্থবহ করে তোলার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।ভবিষ্যতে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তাঁরা। সাক্ষাৎকালে ইইউ রাষ্ট্রদূত জামায়াতের আমিরের শারীরিক খোঁজখবর নেন। চলতি মাসের মাঝামাঝি সময়ে জামায়াতে ইসলামীর সঙ্গে ইইউর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এ সময় জামায়াতের আমিরের সঙ্গে ছিলেন সংগঠনটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com