সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

কানাডার উইন্ডসরে মুসলিম শিক্ষার্থীদের জন্য ইসলামিক স্কুল

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে
কানাডার অন্টারিও প্রদেশের আমহার্স্টবার্গ ও উইন্ডসর শহরে মুসলিম শিক্ষার্থীদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে নতুন দুটি ইসলামিক স্কুলের যাত্রা শুরু হয়েছে। এরই মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রমও শুরু হয়েছে। উইন্ডসর ইসলামিক অ্যাসোসিয়েশনের (ডওঅ) তত্ত্বাবধানে গড়ে ওঠা আন-নুর প্রাইভেট স্কুল এবং উইন্ডসর ইসলামিক হাই স্কুলের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে ডওঅ পরিচালনা পর্ষদ, সরকারি প্রতিনিধি এবং স্কুল কর্তৃপক্ষ উপস্থিত ছিল। ডওঅ পরিচালনা পর্ষদের সদস্য ড. ওসমান তারাবিন জানান, দুটি স্কুলে প্রায় ৬০০ শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে।তিনি বলেন, ‘পুরনো ভবনের ধারণক্ষমতা ছাড়িয়ে যাওয়ায় আমরা প্রায় ৯৫ হাজার বর্গফুটের নতুন স্থাপনা তৈরি করেছি। এতে শুধু উইন্ডসর নয়, আশপাশের এলাকাগুলো থেকেও মুসলিম পরিবাররা আগ্রহ দেখাচ্ছে। এরই মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে ৩৫০ জন এবং উচ্চ বিদ্যালয়ে ৮০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে, যা ২০০৩ সালে ক্রয় করা পুরনো স্কুল ভবনের ধারণক্ষমতাকে বহু গুণে ছাড়িয়ে গেছে। প্রায় ২৫ জন শিক্ষক-কর্মচারীর সমন্বয়ে নতুন শিক্ষাবর্ষ শুরু করার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com