সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

চলতি বছর নির্বাচন হলে সব সংকট কেটে যাবে: দুদু

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

বিএনপির ভাইস চেয়ারম্যান শাসসুজ্জামান দুদু বলেছেন, অন্তবর্তী সরকারের ওপর আস্থা রয়েছে। তারা দ্রুততম সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে দেশকে গনতন্ত্রমূখি করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে। তবে দেশে চলতি বছরেই জাতীয় সংসদ নির্বাচন হলে দেশের সব সংকট কেটে যাবে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা  শাহ আব্দুল হামিদ ষ্টেডিয়াম অডিটরিয়াম হলে গাইবান্ধা জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অন্তবর্তী সরকারের কিছু সদস্য সন্তানতুল্য। তারা গণঅভ্যুত্থানের সাথে জড়িত। সব ভূল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সবাইকে নিয়ে জাতীয় ঐক্য তৈরি করতে হবে। তা না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বাজার ব্যবস্থা স্বভাবিক হবে না। সংকট থেকেই যাবে। তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিগত ষোল বছরের আন্দোলনের নেতা তারেক রহমান একটি নতুন পরিবর্তনের দিকে বাংলাদেশকে নিয়ে গেছে, গণঅভুত্থ্যানকে নেতৃত্ব দিয়েছেন। সেই নেতৃত্বের প্রেক্ষিতে বাংলাদেশটাকে গণতন্ত্রীমূখী করতে হবে। গোষ্ঠিতন্ত্রের বাহিরে গিয়ে জনগণের বাংলাদেশ গড়তে হবে। এই লক্ষ্যে আমাদের বিভিন্ন জেলায় সাংগঠনিক সভা চলছে, এই সভা অত্যান্ত গুরুত্বপূর্ণ। এই সভার মধ্য দিয়ে নির্বাচন পক্রিয়ার মাধ্যমে কমিটি হচ্ছে বা হবে যেটি এখনকার সবথেকে আনন্দ ও গুরুত্বপূর্ণ। এতে প্রধান বক্তা ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জাতীয় নির্বাহী কমিটির গ্রামসরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com