গারো পাহাড় বিশ্বের অন্যতম বৃষ্টিপ্রধান অঞ্চলগুলোর মধ্যে একটি। এখানকার আবহাওয়া, শান্ত সুন্দর পরিবেশ এবং মনোরম প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে।গারো পাহাড় জীববৈচিত্র্যে সমৃদ্ধ—বিল, হাওর, ঘন সবুজ বন এবং বিরল প্রজাতির উদ্ভিদ ও প্রাণী এ পাহাড়কে করেছে অনন্যবৈশিষ্ট্যমণ্ডিত। এই পাহাড়ে প্রায় ২০০ বর্গকিলোমিটার আয়তনের এক বিস্তীর্ণ সংরক্ষিত বনভূমি রয়েছে। সেখানে প্রচুর পরিমাণে মূল্যবান শালগাছ জন্মায়। এ ছাড়া বাকি অংশে সেগুন, শাল, বাঁশ, বেত প্রভৃতি প্রচুর পরিমাণে জন্মায়। বনভূমিতে নানা প্রজাতির পাখি, সরীসৃপ, বন্য হাতি, হরিণ, বাঘ, বন্য শূকর, ময়না ও ধনেশ পাখি প্রচুর দেখা যায়। গারো পাহাড়ের বাংলাদেশ অংশের শেরপুর জেলায় রয়েছে মনোমুগ্ধকর ‘গজনী অবকাশ কেন্দ্র’ ও ‘মধুটিলা ইকোপার্ক’ নামে দুটি পর্যটন বা পিকনিক স্পট।