নিয়োগ পরীক্ষা যেমন হবে
লিখিত, ব্যাবহারিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে। আবেদন প্রক্রিয়ার পর প্রথমেই নেওয়া হবে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় পাস করলে ব্যাবহারিক পরীক্ষার জন্য ডাকা হবে। লিখিত ও ব্যাবহারিক উভয় পরীক্ষায় পাস করলে জানানো হবে মৌখিক পরীক্ষার (ভাইভা) তারিখ।
লিখিত পরীক্ষার প্রবেশপত্র ও অন্যান্য দরকারি তথ্য পাওয়া যাবে অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd)। নিয়োগ পরীক্ষা, কোটা ও অন্যান্য ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধি-বিধান অনুসরণ করা হবে।
কেমন ছিল বিগত পরীক্ষা
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগের বিগত কয়েক বছরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, রচনামূলক পদ্ধতিতে ৭০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে। এখানে বাংলায় ২০, ইংরেজিতে ২০, গণিতে ২০ ও সাধারণ জ্ঞানে ১০ নম্বরের প্রশ্ন ছিল।
এবারের পরীক্ষায়ও একইভাবে নেওয়া হতে পারে।
পরীক্ষার প্রস্তুতি
বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ের প্রস্তুতি অষ্টম থেকে দশম শ্রেণির পাঠ্যবই থেকে। পদসংশ্লিষ্ট ও কম্পিউটার বিজ্ঞান বিষয়েও প্রশ্ন থাকতে পারে। বাংলা বিষয়ের প্রস্তুতিতে ব্যাকরণ অংশের গুরুত্বপূর্ণ অধ্যায়, ইংরেজি বিষয়ের গ্রামার অংশের গুরুত্বপূর্ণ অধ্যায়ে জোর প্রস্তুতি নিতে হবে।
গণিত বিষয়ে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি—এই তিন অংশ থেকে বেশি প্রশ্ন আসে। সাধারণ জ্ঞানে সাম্প্রতিক সময়ের দেশ-বিদেশের আলোচিত ও সমসাময়িক বিষয়, বিজ্ঞান, কম্পিউটার, ইতিহাস, সংস্কৃতি, বাংলাদেশ প্রসঙ্গ ও বিশ্ব—এসব বিষয়বস্তুর ওপর প্রস্তুতি নিতে হবে। তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতিমূলক সহায়ক বই পাওয়া যায় বাজারে। বইগুলোতে বিগত বেশ কয়েক বছরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ও সমাধান সংযুক্ত থাকে। প্রস্তুতিতে কাজে দেবে এসব বই।
সহকারী লাইব্রেরিয়ান-কাম-ক্যাটালগার—২৪ জন; গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমান পাস। সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর ৬ জন; দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক পাস এবং কম্পিউটার টাইপিং স্পিড। উচ্চমান সহকারী-কাম-হিসাবরক্ষক ১১৫ জন; ব্যবসা শিক্ষায় স্নাতক বা সমমান পাস এবং কম্পিউটারের কাজে দক্ষ। সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ১৪ জন; দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক পাস এবং কম্পিউটার টাইপিং স্পিড। ভাণ্ডাররক্ষক ৫ জন; এইচএসসি বা সমমান পাস এবং কম্পিউটারের কাজে দক্ষ। সবগুলো পদের ক্ষেত্রেই ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
আবেদন লিংক
http://dper.teletalk.com.bd