সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

রিলসের সময় বাড়ানোর ঘোষণা দিলো ইনস্টাগ্রাম

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে
instragram
instragram

বর্তমানে ইনস্টাগ্রামে ৯০ সেকেন্ড অর্থাৎ দেড় মিনিটের বেশি রিলস বানানো যায় না। ফলে ব্যবহারকারীদের বাধ্য হয়েই সংক্ষেপে ভিডিও সম্পূর্ণ করতে হয়। ইউজারদের চাহিদার প্রাধান্য দিয়ে এবার রিলসের সময় বাড়ানোর ঘোষণা দিয়েছে ইনস্টাগ্রাম। সংস্থাটির প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, নতুন ফিচার আসছে ইনস্টাগ্রামে। ব্যবহারকারীরা সর্বোচ্চ ৩ মিনিটের রিলস তৈরি করতে পারবেন। তিনি বলেন, আপনারা এখন তিন মিনিট পর্যন্ত রিলস আপলোড করতে পারবেন। আগে ৯০ সেকেন্ড সময়সীমা দেওয়ার কারণ, আমরা সংক্ষিপ্ত ভিডিওর অভিজ্ঞতা উন্নত করতে চেয়েছিলাম। কিন্তু আমরা প্রতিক্রিয়া শুনেছি যে যারা দীর্ঘ গল্প শেয়ার করতে চান তাদের জন্য এটি খুবই ছোট। তাই সময়সীমা বাড়ানোর ফলে আরও গভীরভাবে গল্প বলার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। এদিকে সম্প্রতি টিকটকও ব্যবহারকারীদের তিন মিনিটের দীর্ঘ ভিডিও পোস্ট করার অনুমতি দেয়। এর পরই ইনস্টাগ্রাম এমন ফিচার আনার ঘোষণা করল।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com