ভিন্ন রাজ্যে বাংলাভাষী অভিবাসী শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ করে আন্দোলনে নেমেছে ভারতের পশ্চিমবঙ্গের শাসকদল। তখনই বাংলাভাষী এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী সংক্রান্ত মামলায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করলেন দেশটির সুপ্রিম কোর্ট। গত শুক্রবার বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির ডিভিশন বেঞ্চের প্রশ্ন, ‘বাংলা বলার কারণে কি সরকার কাউকে বাংলাদেশি বলে ধরে নিতে পারে?’ দেশের নিরাপত্তার ওপরে জোর দেওয়ার সঙ্গে সঙ্গে শীর্ষ আদালতের ব্যাখ্যা, শুধু ভাষার জন্য কাউকে বিদেশি বলে চিহ্নিত করা যায় না। বিশেষ করে ভারতের মতো বহু ভাষাভাষীর দেশে।








