মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র আসবে : আমীর খসরু

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফেব্রুয়ারীতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনপ্রবর্তিত হবে। এতে করে বাংলাদেশের মানুষ প্রতিনিধি নির্বাচনের সাথে সাথে সরকার নির্বাচিত করবেন। যাদের জনগনের কাছে দায়বদ্ধতা থাকবে জবাবদিহিতা থাকবে।
গতকাল শুক্রবার বরিশাল শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরামের উদ্যোগে মেলার স্টল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আমীর খসরু বলেন, আমরা নির্বাচিত সরকারের অপেক্ষা করছি। নির্বাচিত সরকারের জন্যই ব্যবসায়ীদের নিয়ে এ ধরনের অনুষ্ঠান করা হচ্ছে। যাতে জনগন আমাদের সমর্থন দেয় সেই প্রস্তুতি আগে ভাগেই গ্রহণ করা হচ্ছে। যাতে করে প্রথম দিন থেকে দেশের মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি।শিল্পপতি আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, একটি গ্রামে একটি পণ্য তৈরী হবে। যে পণ্য ওই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করবে। এতে করে ওই গ্রাম অর্থনেতিকভাবে সমৃদ্ধ হবে। আগামী দিনগুলোতে ব্যবসায়ীদের সমস্যা ও চাহিদা কিভাবে পূরণ করা যায়, তা বোঝার চেষ্টা করছি। এ অঞ্চলে সহায়তা দিলে চাহিদা এবং প্রডাকশন বহুগুণ বেড়ে যাবে। এর আগে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে তিনি অতিথিবৃন্দকে নিয়ে স্টল সমূহ পরিদর্শন করেন।

এ সময় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মুজিবুর রহমান সারোয়ার, মোয়াজ্জেম হোসেন আলাল ও জিয়া উদ্দিন হায়দারসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেলে বিভাগেয় ছয় জেলার ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com