মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

অভাব দূরিকরনে সেলাই মেশিন

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সর্দারপাড়া এলাকার দরিদ্র পরিবারের মেয়ে রোকসানা আক্তার। বয়স ১৮ ছুঁই ছুঁই। সংসারে সীমাহীন কষ্টের মধ্যে বেড়ে ওঠা তাঁর। বাবা নুর আলম মানসিক ভারসাম্যহীন।সন্তান রেখেই সংসার ছেড়েছেন মা। রোকসানাসহ তিন বোন ও এক ভাইয়ের দেখভাল করছেন বৃদ্ধা দাদি নুর নেহার। নিজেই যখন বয়সের ভারে ন্যুব্জ, তখন মানসিক ভারসাম্যহীন সন্তান ও তাঁর চার সন্তানের দেখভালের ভার আর সইতে পারছেন না। চরম দারিদ্র্য আর সংকটে কাটছে পরিবারটির দিন।

বসুন্ধরা শুভসংঘ তেঁতুলিয়ার সভাপতি হুমায়ুন কবির বলেন, ‘বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মহোদয় বাংলাদেশের সর্ব-উত্তরের উপজেলা তেঁতুলিয়ার ২০ জন অসহায় নারীর কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। এ জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে আমরা আশা করি, এই নারীরা প্রতিটি সেলাই মেশিনের সঠিক ব্যবহার করে নিজেরাই নিজেদের কর্মসংস্থান ও ভাগ্যের পরিবর্তন করবে। আমরা সব সময় এমন ভালো কাজের সাক্ষী হতে পেরে দারুণ আনন্দিত।’

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com