মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

অপরাধের লাগাম টানতে হবে

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে
নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে প্রতিদিনই সংঘাতের বহু ঘটনা ঘটছে। ঘটছে খুনাখুনি পর্যন্ত। অন্যদিকে নির্বাচন বর্জনকারী দলগুলোর হরতাল-অবরোধকে কেন্দ্র করে বাড়ছে অন্তর্ঘাত।কয়েক শ যানবাহনে ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। রেলপথেও বেশ কিছু নাশকতা করা হয়েছে। ঘোলাটে পরিস্থিতির সুযোগে সংঘবদ্ধ অপরাধকারীরাও তৎপর হয়ে উঠেছে। ডাকাতি-ছিনতাই বেড়ে যাচ্ছে।

শুধু নির্বাচনকেন্দ্রিক সন্ত্রাস নয়, অন্যান্য অপরাধও দ্রুত বাড়ছে। মাগুরার মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামের একটি বিল থেকে গত রবিবার সকালে দুই ভাইয়ের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, পূর্ববিরোধের জেরে প্রতিবেশীরা গত শনিবার রাতে তাঁদের বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যা করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে প্রতিবেশী দুই ভাইকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার গাজীপুর সদর উপজেলার বাঘের বাজারের বানিয়াচালা এলাকায় এক পোশাক শ্রমিককে প্রকাশ্যে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। লক্ষ্মীপুরে শুক্রবার সন্ধ্যায় বোমা ফাটিয়ে অস্ত্রের মুখে এক মাদরাসাছাত্রকে অপহরণ করা হয়। পরদিন পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। এ রকম ঘটনা অনেক।
মানুষের মৌলিক চাহিদাগুলোর অন্যতম হচ্ছে নিরাপদে এবং মানসম্মান নিয়ে বসবাস করা। আর রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নাগরিকদের সেই নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। যেকোনো মূল্যে অপরাধের লাগাম টানতে হবে। 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com