সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপি মহাসচিব

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে
Mirza-Fakhrul-Islam-Alamgir
Mirza-Fakhrul-Islam-Alamgir

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টায় ঢাকার পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলনের কার্যালয়ে এই বৈঠক হবে।

রবিবার ইসলামী আন্দোলনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ২১ জানুয়ারি বরিশালে চরমোনাই পীরের দরবারে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আদর্শিক বিভিন্ন বিষয়ে ভিন্নমত থাকলেও ইসলামি এই দুই দলের শীর্ষ নেতাদের ওই সাক্ষাৎ বা বৈঠকের ঘটনা দেশের রাজনীতিতে কৌতূহলের সৃষ্টি করে। ওই বৈঠকের পর ২৪ জানুয়ারি ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে চরমোনাই পীর বলেছিলেন, “আগামী জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে একক বাক্স দেওয়ার প্রচেষ্টা চলছে এবং এটি চলমান রয়েছে।”

এই পটভূমিতে বিএনপিও বিভিন্ন ইসলামি দলের সঙ্গে আলোচনা শুরু করেছে। তারই অংশ হিসেবে গত ২২ জানুয়ারি খেলাফত মজলিসের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিবসহ দলটির নেতারা। এবং আজ চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিএনপি মহাসচিব।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com