বিলের জমিতে চাষ করতে গিয়ে সাপের কামড়ে আবুল হাসেম (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গত সোমবার সন্ধ্যার পর চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত কৃষক আবুল হাসেম উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামের কুবাদ আলীর জামাতা। তিনি দীর্ঘদিন শ্বশুরবাড়িতে থেকে কৃষিকাজ করতেন।জানা গেছে, গত সোমবার সকালে নিজ গ্রামের পাশের বিলে জমি চাষ করতে যান আবুল হাসেম। দুপুরের দিকে তাঁকে একটি বিষধর সাপ কামড় দেয়। এ সময় তিনি বাড়িতে এসে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরিবারের সদস্যরা প্রথমে তাঁকে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে যান।