সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বাদাম, ফল আর কিশমিশে ভরপুর কাশ্মীরি পোলাও, রইল রেসিপি

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে
পোলাও একইভাবে রান্না করেন? একটু ভিন্নভাবে রান্না করে দেখতে পারেন। নিচে রেসিপি দিয়ে দেওয়া হলো।

উপকরণ

> বাসমতি চাল -১ কাপ
> জাফরান -১ চা চামচ
> গুঁড়া দুধ – ১ টেবিল চামচ
> কাজু বাদাম – ১০-১২টি
> কাঠবাদাম – ১০-১২টি
> কিশমিশ – ২ চা চামচ
> ঘি – ২ টেবিল চামচ
> তেজপাতা – ২টি
> জিরা – আধা চা চামচ
> লবঙ্গ – ২টি
> এলাচ – ২টি
> দারচিনি – ২ টুকরা
> মৌরি গুঁড়া – আধা চা চামচ
> পেঁয়াজ – ১টি
> কাঁচা মরিচ – ২টি
> আদা কুঁচি – আধা চা চামচ

ফল যা যা লাগবে

> নাশপতি – আধা কাপ
> বেদানা – আধা কাপ
> আঙুর – আধা কাপ

যেভাবে রাঁধবেন

১.  বাসমতি চাল ধুয়ে ১০ মিনিট রাখুন।

২. এক টেবিল চামচ গরম দুধে জাফরান ভেজান।

৩. এবার একটি কড়াইতে ঘি দিয়ে গরম করে নিন। এত কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ ভেজে তুলে নিন।

৪. একই কড়াইতে বাকি ঘি দিয়ে জিরা, তেজপাতা, লবঙ্গ, এলাচ এবং দারচিনি ফোড়ন দিন। তারপর দিন কুচি করা আদা, মৌরি।হলকা ভেজে চাল দিয়ে দিন। চালও ভেজে নিন।

৫. এরপর একে একে দুই কাপ পানি, দুধে ভেজানো জাফরান এবং লবণ দিয়ে দিন। ফুটে উঠলে আঁচ কমিয়ে ঢেকে দিন।

পরিবেশনের জন্য তৈরি কাশ্মীরি পোলাও। আপনি যদি পরিমাণে বেশি রান্না করতে চান তাহলে চালের সাথে সাথে বাকি উপকরণ বাড়িয়ে নিন। যেমন চাল চার কাপ হলে ঘি হবে ছয় টেবিল চামচ।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com