কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি তেলের কারখানায় কাজ করার সময় হাত বিচ্ছিন্ন হয়ে সাথী দেবনাথ (৩৫) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়িয়া জামতলা বাজারে জিসান ওয়েল মিলে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত সাথী দেবনাথ উপজেলার নারান্দী গ্রামের মৃত বলরাম দেবনাথের স্ত্রী। জানা গেছে, সোমবার দুপুরে কাজ করার সময় অসাবধানতাবশত সাথী দেবনাথের গলার ওড়নাটি মেশিনের ভেতরে ঢুকে যায়।