মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহন

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সপ্তম দিনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজ (সোমবার) তারিখ ধার্য করা হয়েছে।গতকাল রোববার বিচারপতি মো: গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তারিখ ধার্য করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন মো: শফিউল আলম মাহমুদ এবং মো: মোহিতুল হক এনাম চৌধুরী।গতকাল বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাক্ষ্য গ্রহণ ও জেরা চলে। মাঝে মধ্যাহ্নভোজ ও নামাজের বিরতি দেয়া হয়। ট্রাইব্যুনালে গতকাল তিনজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

তারা হলেন- রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের অফিস সহকারী মো: গিয়াস উদ্দিন, একই প্রতিষ্ঠানের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা: রাজিবুল ইসলাম ও কুষ্টিয়া স্থানীয় সাংবাদিক শরিফুর ইসলাম। সাক্ষ্য গ্রহণ শেষে তাদের জেরা করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত অ্যাডভোকেট মো: আমির হোসেন। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান।এর আগে, ২০ আগস্ট ষষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হয়। ওই দিন সাক্ষ্য দিয়েছেন দু’জন চিকিৎসকসহ চারজন সাক্ষী। তারা হলেন, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের ও হাসপাতালের সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান, একই হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শাহনাজ পারভীন, ইবনে সিনা হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা: হাসানুল বান্না ও শহীদ শেখ মেহেদী হাসান জুনায়েদের মা সোনিয়া জামাল। ট্রাইব্যুনালে এ মামলায় এখন পর্যন্ত ১৬ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়।

গত ১৮ আগস্ট পঞ্চম দিনের সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন শহীদ আস-সাবুরের বাবা মো: এনাব নাজেজ জাকি, শহীদ ইমাম হাসান তাইমের ভাই রবিউল আউয়াল ও রাজশাহীর প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন। তাদের তিনজনকে জেরা করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত অ্যাডভোকেট মো: আমির হোসেন।
মানবতাবিরোধী অপরাধের এ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুনও আসামি হিসেবে রয়েছেন। তবে নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন তিনি।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com