সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিস্টেম কাজ করছে না, ইচ্ছাকৃত নয়

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে
salauddin
salauddin

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ রোববার সকালে জাতীয় রাজস্ব ভবনে আন্তর্জাতিক কাস্টমস দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন, ভ্যাট বাড়ানো নিয়ে অনেক গালমন্দ ভোগ করতে হচ্ছে। ভেতরের কাহিনি কী, সেটা আমরা সব সময় বলি না। নিত্য পণ্যের চড়া দামে মানুষের কষ্ট হচ্ছে। আমরা ইচ্ছে করে সেই কষ্ট দিচ্ছি না। সিস্টেম কাজ করছে না এটাই বড় সমস্যা। আমরা চেষ্টা করছি।

অর্থ উপদেষ্টা আরও যোগ করে বলেন, সরকার হচ্ছে অনেকটা শিশুর মতো। ১০০-এর মধ্যে তুমি আজকে ৭০ পেয়েছ, ভালো করেছ। আবার কেউ বলতে পারে, ১০০-এর মধ্যে কেন ৭০ পেলে, ১০০ পেলে না কেন? এ রকম আচরণ করলে কিন্তু কেউ কাজ করতে পারবে না। খারাপ কাজের জন্য ভর্ৎসনা করেন, কিন্তু ভালো কাজের জন্য একটু হলেও উৎসাহ দেন। সমালোচনার দরকার আছে।

সালেহউদ্দিন আহমেদ বলেন, আপনারা (সাংবাদিক) একটু পজিটিভলি দেখেন। বাংলাদেশে সবই খারাপ, সবই ভালো। এমনভাব, মনে হয় যেন বাংলাদেশ বলে দেশই নাই। এই হচ্ছে না, ওই হচ্ছে না। পেঁয়াজের দাম কমে গেছে, আলুর দাম কমে গেছে, চালের দাম অনেক বেড়ে গেছে।

তিনি বলেন, বাজারে সব জিনিসের দাম একত্রে বেড়ে যাবে, এটা পৃথিবীর কোন দেশে হয় না। আবার সব জিনিসের দাম একত্রে কমে যাবে, এটাও আমরা আশা করি না। তবে এটা ঠিক জনগণের কষ্ট হচ্ছে। অনেক কিছু তাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকছে না। আমরা সেটা উপলব্ধি করছি।

উপদেষ্টা বলেন, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর মতো গুরুত্বপূর্ণ একটি প্রকল্প বাস্তবায়নে ৬ বছর সময় লেগেছে, যা স্বাভাবিক নয়। প্রয়োজনীয় অনেক আইন-পদ্ধতি আছে, নতুন করেও কিছু প্রণয়ন করা হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে বাস্তবায়ন নিয়ে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com