মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

এনসিপির সংবাদ সম্মেলন

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, আইনি ভিত্তি দেওয়া ও বাস্তবায়ন করা না হলে জুলাই সনদ মানুষের মুক্তির আকাঙ্ক্ষা ধারণ করতে ব্যর্থ হবে। জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধানের প্রস্তাব যদি কমিশন না জানায়, তাহলে এটি ব্যর্থ। ব্যর্থ কোনো সনদে এনসিপির সই করার কোনো অর্থ থাকে না। গতকাল শনিবার রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আখতার হোসেন এসব কথা বলেন।তিনি বলেন, ‘কমিশন জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) প্রস্তাবনা থেকে সরে এসেছে। ঐকমত্যের স্বার্থে ছাড় দিয়ে এনসিপি পরিবর্তিত প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে।’ তিনি আরো বলেন, ‘আমরা এখানে এসে দেখছি যে প্রস্তাবনাগুলোর ব্যাপারে যখন কমিশন সিদ্ধান্ত নিয়েছে এবং সেগুলোকে কিভাবে বাস্তবায়ন করা হবে, সে ব্যাপারটা নিয়েই অনেকে নানা ধরনের ধোঁয়াশা তৈরি করছেন। সে জায়গায় আমরা তাদের কাছে আহ্বান রাখছি যে আমরা যে বিষয়গুলোতে একমত হলাম, কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেগুলোকে যেন সঠিকভাবে বাস্তবায়ন করা হয়।

 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com