মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

নির্বাচনের আগে সব অস্ত্র উদ্ধার করে ফেলব: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। জাতীয় নির্বাচন সামনে রেখে এবং অন্য সময়ও দেশে যেন বাইরের দেশ থেকে কোনো অস্ত্র ঢুকতে না পারে সে জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া সরকারিভাবে আলু কেনা হবে বলেও জানিয়েছেন তিনি। গতকাল শনিবার রাজধানীর গাবতলীতে কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বিভিন্ন গবেষণা ও প্রক্রিয়াজাতকেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী।নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার কার্যক্রম বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আজও কিন্তু অস্ত্র উদ্ধার হয়েছে। এটা একটা চলমান প্রক্রিয়া। প্রতিদিন অস্ত্র উদ্ধার হচ্ছে। আমরা আশা করছি ইলেকশনের আগে প্রায় সব অস্ত্র উদ্ধার করে ফেলব।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com