মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

আমাকেও হয়তো বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

ভারতে জাতীয় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে যখন দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক চলছে, ঠিক সেই সময় মুখ খুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেন, এসআইআরের নামে ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া যায় না। এ বিষয়ে কোনো আলোচনার সুযোগ নেই। গত শুক্রবার সল্টলেকের আইবি ব্লকে অমর্ত্য সেন গবেষণা কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতীচী ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে ‘ভারতের যুবসমাজ, তাদের যে সামাজিক সুযোগ থাকা উচিত’ বিষয়ে আলোচনা হয়। এ সময়ই তাঁর দাদু ক্ষিতিমোহন সেনের লেখা ‘ভারতে হিন্দু-মুসলমানের যুক্ত সাধনা’ বইটির পুনর্মুদ্রণ প্রকাশিত হয়।পরে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষীদের হয়রানির খবর নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি ভারতীয় সভ্যতার বৈচিত্র্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, বাঙালি, পাঞ্জাবিসহ প্রতিটি সাংস্কৃতিক পরিচয় উদ্যাপনের যথেষ্ট কারণ রয়েছে। তিনি আরো বলেন, ‘বাংলার (পশ্চিমবাংলা) লোকজন বা বাংলাভাষী লোকজন পেশাগতভাবে বাধার মুখে পড়ছেন, অসম্মানিত হচ্ছেন।বাঙালি সংস্কৃতি ও সভ্যতাই সবার সেরা—এমন দাবি করব না, তার পরও আমাদের বাংলা ভাষা, সংস্কৃতি ও সভ্যতার ইতিহাসে জোর দিতে হবে। বাঙালি সংস্কৃতিকে সম্মান করতে হবে। যদি না হয়, তাহলে প্রতিবাদ জরুরি।’ সূত্র : টেলিগ্রাফ

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com