মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

অফিস সহায়ক নিয়োগ দেবে দুই প্রতিষ্ঠান

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে
অফিস সহায়কের কাজ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্রের ‘চাকরি বিধি’ অনুসারে অফিস সহায়ককে দায়িত্ব পালন করতে হয়। সাধারণত  অফিসের ফাইলপত্র আনা-নেওয়া, যথাস্থানে রাখা, অফিসের দরকারি জিনিসপত্র রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হয় এ পদের কর্মীকে। এ ছাড়া অফিসের কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কাজ করতে হয় অফিস সহায়ককে। এ পদটি আগে ‘পিয়ন’ নামে পরিচিত ছিল।কর্মকর্তাদের বিভিন্ন কাজে সহায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন অফিস সহায়করা।

নিয়োগ পরীক্ষার ধরন লিখিত ও মৌখিক দুই ধরনের পরীক্ষার মাধ্যমেই চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে। আবেদন প্রক্রিয়া শেষে প্রার্থীদের আবেদনপত্র যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।লিখিত পরীক্ষার আগে প্রবেশপত্র ইস্যু করা হবে। প্রার্থীরা অনলাইন থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ও পরীক্ষার অন্যান্য তথ্য পাওয়া যাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ওয়েবসাইট (.িফড়রপঃ.মড়া.নফ) এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে (.িনফিন.মড়া.নফ)। নিয়োগ পরীক্ষা ও অন্যান্য ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করা হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ২০২২ সালের অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র নিরীক্ষা করে দেখা যায়, মোট ৪০ নম্বরের এক ঘণ্টার লিখিত পরীক্ষা নেওয়া হয়। এতে বাংলায় ১০, ইংরেজিতে ১০, গণিতে ১০ এবং সাধারণ জ্ঞান ও কম্পিউটার বিজ্ঞানে ১০ নম্বর রাখা হয়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ২০২২ সালের অফিস সহায়ক পদের পরীক্ষা সংক্ষিপ্ত লিখিত পদ্ধতিতে নেওয়া হয় ৭০ নম্বরে। এতে বাংলায় ২০, ইংরেজিতে ১৫, গণিতে ১৫ এবং সাধারণ জ্ঞান ও কম্পিউটার সম্পর্কিত বিষয়ে ২০ নম্বর রাখা হয়। তবে নিয়োগ কর্তৃপক্ষ এবারের নিয়োগ পরীক্ষা কত নম্বরে ও কী পদ্ধতি থাকবে তা আবেদন জমার পর নিয়োগ বোর্ডের সিদ্ধান্ত অনুসারে নেওয়া হবে।

অফিস সহায়ক পদের পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ জ্ঞান ও কম্পিউটার বিজ্ঞান বিষয়েই প্রস্তুতি নিতে হবে। অফিস সহায়ক পদটি চতুর্থ শ্রেণির সমমানের গ্রেডের। বিষয়ভিত্তিক প্রস্তুতি নিতে হবে অষ্টম, নবম ও দশম শ্রেণির পাঠ্যবই থেকে। বাংলা বিষয়ের প্রস্তুতির জন্য ব্যাকরণ অংশের গুরুত্বপুর্ণ অধ্যায় যেমন-বাক্য রচনা, সমাস, কারক, ভাষা, সন্ধিবিচ্ছেদ, এককথায় প্রকাশ, বাগধারা, প্রবাদ-প্রবচনে বেশি জোর দিতে হবে। ইংরেজির বেশিরভাগ প্রশ্ন আসে গ্রামার অংশ থেকে। তাই ইংরেজি গ্রামার অংশের গুরুত্বপূর্ণ অধ্যায় যেমন—ট্রান্সফরমেশন অব ভার্বস, ফ্রেইজ অ্যান্ড ইডিয়মস, ট্রান্সলেশন, ফিল ইন দ্য ব্ল্যাংক, সেনটেন্স মেকিং, কারেকশন, ন্যারেশন, ভয়েস, পার্টস অব স্পিচ অধ্যায়গুলোতে ভালো প্রস্তুতি নিতে হবে। গণিত বিষয়ে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এই অংশ থেকেই বেশি প্রশ্ন আসে। পাটিগণিতে জোর দিতে হবে লসাগু, গসাগু, শতাংশ, গড় নির্ণয়, শতকরা, সুদকষা, অনুপাত ও সমানুপাত অধ্যায়। বীজগণিতে সেট, উৎপাদক ও মাননির্ণয় অধ্যায়টা আয়ত্তে রাখতে হবে। সাম্প্রতিক সময়ের দেশ ও বিদেশের আলোচিত বিষয়সহ সমসাময়িক বিষয়, বিজ্ঞান, কম্পিউটার, ইতিহাস, সংস্কৃতি, বাংলাদেশ প্রসঙ্গ ও বিশ্ব—এসব বিষয়ের ওপর প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের নানাবিধ কার্যক্রম জানা খুবই জরুরি। ভালো প্রস্তুতিতে বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ করে অনুশীলন করা যেতে পারে। এ ছাড়া বাজারে বিভিন্ন প্রকাশনীর চতুর্থ শ্রেণির নিয়োগ পরীক্ষার প্রস্তুতিমূলক সহায়ক বই পাওয়া যায়। বইগুলোও বেশ ভালো কাজে দেবে। ইন্টারনেট, ফেসবুক ও ইউটিউবে চতুর্থ শ্রেণির পূর্বের প্রশ্নপত্র ও সমাধানসহ নানা ধরনের ভিডিও পাওয়া যায়। অনুশীলন করা যেতে পারে সেগুলোও। প্রতিষ্ঠানভেদে এমসিকিউ বা সংক্ষিপ্ত লিখিত দুই ধরনের পরীক্ষার জন্যই নিজেকে প্রস্তুত রাখতে হবে।

আবেদনের যোগ্যতা ও বেতন–ভাতা 

প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে আবেদনের শেষ সময় ১৭ সেপ্টেম্বর ২০২৫ বিকেল ৫টা। ১৮ আগস্ট ২০২৫ তারিখে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছর। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আবেদনের শেষ সময় ১১ সেপ্টেম্বর ২০২৫ বিকেল ৪টা। ১ আগস্ট ২০২৫ তারিখে বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছর। নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২০তম গ্রেডে টাকা অনুসারে বেতন (৮২৫০-২০০১০ টাকা), ভাতা ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাবেন।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com