বাংলাদেশি বংশোদ্ভূত শরিফুল এম খান মার্কিন সামরিক বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি লাভ করেছেন। এই অর্জন বাংলাদেশি কমিউনিটির জন্য এক বিশেষ সম্মান বয়ে এনেছে এবং যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ১৩ জুনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পদোন্নতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প ৫৫ জন সামরিক কর্মকর্তাকে ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত করার জন্য অনুমোদন দিয়েছেন।








