মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ঢাকা ও সিটি কলেজ আবার সংঘর্ষ

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে
রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনায় পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় ওই এলাকার সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়ে জনদুর্ভোগ চরমে ওঠে। দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ থামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

ঘটনার সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে পুলিশ জানায়, একটি কোচিং সেন্টারে ক্লাস করা দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে আইডি কার্ড নিয়ে ঝামেলা থেকে এই সংঘর্ষের সূত্রপাত হয়।প্রায় দেড় ঘণ্টা ধরে চলা দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে সড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে দুই কলেজের সামনের মিরপুর সড়কে শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নিয়ে ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে।এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়। চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আজিমপুর ও নীলক্ষেত থেকে মিরপুর যাওয়ার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শনকারী ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলম জানান, আগের একটি ঘটনাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত।এরপর দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।তিনি আরো জানান, প্রাথমিকভাবে জানা গেছে, একটি কোচিং সেন্টারে দুই কলেজের শিক্ষার্থীরা ক্লাস করে। তিন দিন আগে সেখানকার আইডি কার্ড নিয়ে তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। এই নিয়ে চড়-থাপ্পড় দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে গত মঙ্গলবার দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দিলেও পরে সেটি থেমে যায়।

এর আগে গত ১৮ মার্চ দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে বড় ধরনের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়। তারও আগে গত ২০ ফেব্রুয়ারি এবং ১৯ জানুয়ারিও দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com