মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

পানিতে ডুবে মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

দক্ষিণ বেদকাশীর জোড়শিং হারেজখালী নামক খাল লীজ নিয়ে মাছ চাষ করতেন এবং পাহারার সুবিধার্থে ঐ খালেই বাসা বেঁধে অবস্থান করতেন।

গত মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যার দিকে স্থানীয়রা তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয় কিন্তু রাতভর খোঁজ মেলেনি কোথাও।

বুধবার (২০ আগস্ট) ভোর ৫টার দিকে তার মৃতদেহ খালেভাসতে দেখে স্থানীয়রা ।

এব্যাপারে মৃত আঃ রাজ্জাকের বোন স্থানীয় ওয়ার্ড মেম্বর রাশিদা বেগম বলেন, আমার ভাই রাজ্জাক জোড়শিং হারেজ খালি নামক খালে হারি নিয়ে মাছ চাষ করত। প্রতিদিনের ন্যায় গতকাল মঙ্গলবার বিকাল ২ টা থেকে ৩ টার দিকে সে ঐ খালে মাছ ধরতে যায়। সন্ধ্যার পরেও ফিরে না আসলে তাকে খোঁজ করে পাওয়া যায়নি। আজ ভোর ৫টার দিকে তার মৃতদেহ ভেসে ওঠে।

তিনি আরো বলেন, আমার ভাইয়ের হার্টের সমস্যা ও ডায়াবেটিস এর সমস্যা ছিল। ধারনা করা হচ্ছে হার্টের সমস্যার কারণে পানিতে নেমে মাছ ধরা অবস্থায় বুকে ব্যাথা শুরু হলে তার সাথে কেউ না থাকায় পানি থেকে উপরে উঠতে না পেরে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন, গতকাল মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার ১দিন পর জেলের লাশ উদ্ধার করে কয়রা থানায় আনা হয়েছে এবং ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।এ ব্যপারে কয়রা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com