ভারতের জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা নিজ বাসভবনে গণশুনানি চলাকালে হামলার শিকার হয়েছেন। গতকাল বুধবার সকালে বিজেপিদলীয় এ মুখ্যমন্ত্রীর ওপর হামলার ঘটনাটি ঘটে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাগজপত্রসহ এক ব্যক্তি গুপ্তার কাছে গিয়ে কথা বলছিলেন। এরই এক পর্যায়ে হঠাৎ মুখ্যমন্ত্রীর ওপর হামলা চালান তিনি।








