মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

পহেলা সেপ্টেম্বর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।সংবাদ সম্মেলনের আগে জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর সঞ্চালনায় কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।সাত দিনের কর্মসূচি : ৩১ আগস্ট রবিবার দুপুর ২টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে দলের জ্যেষ্ঠ নেতা ও বরেণ্য বুদ্ধিজীবীরা অংশ নেবেন।

পহেলা সেপ্টেম্বর সকাল ৬টায় বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন। সকাল ১১টায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর-উত্তমের মাজারে উপস্থিত হয়ে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণসহ সারা দেশের জেলা-মহানগরে আলোচনাসভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com