সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

দুধ চিতই

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

শীতের পিঠার তালিকায় একেবারে শুরুতেই থাকে চিতই পিঠার নাম। খেজুর রস কিংবা গুড়ের সঙ্গে এই পিঠার স্বাদ অনন্য হয়ে ওঠে। চিতই পিঠা খাওয়া যায় নানা উপায়ে তৈরি করে। একেক চিতইয়ের আবার একেক নাম। সবগুলোই খেতে সুস্বাদু। তার মধ্যে অন্যতম হলো দুধ চিতই। চলুন এই পিঠা তৈরির রেসিপি জেনে নেওয়া যাক-

গোলার জন্য যা লাগবে

আতপ চাল- ২ কাপ

হালকা গরম পানি- পরিমাণমতো

লবণ- ১ চা চামচ।

ভেজানোর জন্য যা লাগবে

দুধ- ২ লিটার

খেজুর গুড়- ২ কাপ

নারিকেল কোরানো- ১ কাপ

এলাচ ও দারুচিনি- ৪/৫ টুকরো করে

পানি- সামান্য।

যেভাবে তৈরি করবেন

চাল ৪ ঘণ্টার মতো ভিজিয়ে রেখে বেটে ব্লেন্ড করে নিন। এরপর হালকা গরম পানি ও লবণ দিয়ে নেড়ে মাঝারি ঘনত্বের গোলা তৈরি করে নিন। চিতই পিঠার খোলা চুলায় দিয়ে ভেজা কাপড় দিয়ে মুছে নিন। গোলা খোলায় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। ৪/৫ মিনিট পর পিঠা হলে খুন্তি দিয়ে চাপ দিয়ে উঠিয়ে নিন।

অন্য একটি হাঁড়িতে অল্প আঁচে দুধ চুলায় বসান। তাতে দিন এলাচ ও দারুচিনি। বলক উঠলে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিন। অল্প পানি গরম করে তাতে গুড় গলিয়ে নিন। দুধে মিশিয়ে নেড়ে আবার চুলায় দিন। মৃদু আঁচে দুধে বলক তুলুন। এবার চুলা থেকে নামিয়ে নিন। পিঠাগুলো দুধে দিয়ে অর্ধেকটা নারিকেল কোরানো উপরে ছড়িয়ে দিয়ে ঢেকে রাখুন। ৪-৬ ঘণ্টা পর পিঠা ভিজে নরম হয়ে গেলে উপরে বাকি অর্ধেক নারিকেল কোরানো ছড়িয়ে পরিবেশন করুন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com