মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ময়মনসিংহে বিভাগীয় সমন্বয় সভা

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহ বিভাগের সকল বিভাগীয় দফতরের কার্যধারার অগ্রগতি ও সর্বশেষ পরিস্থিতি জানতে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।অতিরিক্ত বিভাগীয় কমিশনারের সঞ্চালনায় ময়ময়সিংহ রেঞ্জ ডিআইজি, মসিক প্রধান নির্বাহী কর্মকর্তা, বিভাগের অন্তর্গত ময়মনসিংহ জেলা প্রশাসক মো. মফিদুল আলমসহ আরো তিন জেলা প্রশাসক, বিভাগীয় অন্যান্য সকল সরকারি দফতরের প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিনিধি বলেন, শহরে পরিস্কার পরিচ্ছন্নতা, ডেঙ্গু বিষয়ক সচেতনতা এবং মশা নিধন কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে। আগামী ১২ অক্টোবর থেকে টিসিভি রোগের ভ্যাক্সিন দেওয়া হবে সরকারিভাবে। করোনা টিকার ভ্যাক্সিন রেজিস্ট্রেশনের মতো এটার রেজিস্ট্রেশন করার জন্য সাধারণ জনগণকে অনুরোধ করা হয়েছে।

সড়ক ও জনপদ বিভাগ জানান, কেওয়াটখালী ও রহমতপুর ব্রীজের জমি অধিগ্রহণ শেষে কাজ চলমান রয়েছে, অগ্রগতি ৯ শতাংশ। এ সময়ে একটা ড্রোন ভিডিও দেখানো হয় মিটিংয়ে। বন অধিদফতর জানায়, সীমান্তে বন্য হাতির উৎপাত বেড়েছে। বুনো হাতিরা আলোর মশাল ভয় পায়। তাই বুনো হাতি লোকালয়ে প্রবেশ করে যাতে মানুষের জানমালের ক্ষতি করতে না পারে সেজন্য ভ্রাম্যমাণ মশাল বাহিনী প্রস্তুত রয়েছে। বুনো হাতিরা ভয়ঙ্কর। সম্প্রতি চিকিৎসা করতে গিয়ে এক পশু চিকিৎসক আহত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন।বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানায়, প্রিপেইড মিটার স্থাপনে মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে তাদের উপর। নতুন হোক বা পুনঃস্থাপন এখন সবাইকে প্রিপেইড মিটার দেওয়া হচ্ছে। বিদ্যুৎ বিল প্রিপেইড এবং পোস্ট পেইডে একই। এ সময় উপস্থিত কর্মকর্তারা সরকারি দফতরে প্রিপেইড মিটার স্থাপনের বিরোধিতা করেন এবং নিজ নিজ ক্ষেত্রে হয়রানির শিকারের অভিজ্ঞতা তুলে ধরেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com