লাউপাতার বড়া
উপকরণ
লাউপাতা আট থেকে ১০টি, মসুর ডাল এক কাপ, পেঁয়াজ কুচি এক কাপ, কাঁচা মরিচ তিন-চারটি, রসুন তিন-চার কোয়া, হলুদ এক চা চামচ, লাল মরিচ এক চা চামচ, লবণ স্বাদমতো এবং তেল ভাজার জন্য।
যেভাবে তৈরি করবেন
* ডাল ধুয়ে দুই ঘণ্টা ভিজিয়ে রাখুন।
* সব মসলা একসঙ্গে ব্লেন্ড করে পেস্ট বানান।
* লাউপাতা ধুয়ে মেখে ভাজুন।
* গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
কলাপাতায় মাছের মরিচখোলা
উপকরণ
ইলিশ দুই টুকরা, চিংড়ি ছয় থেকে আটটি, পাঙ্গাশ চার-পাঁচ টুকরা, রুই চার টুকরা, ট্যাংরা পাঁচ-ছয়টি, পেঁয়াজ কুচি এক কাপ, আদা এক চা চামচ, রসুন বাটা এক চা চামচ, শুকনা মরিচ, হলুদ, ধনে, জিরা গুঁড়া এক চা চামচ করে, লবণ স্বাদমতো, টমেটো কুচি একটি (ঐচ্ছিক), সরিষার তেল চার টেবিল চামচ এবং কলাপাতা দুটি (আগুনের আঁচে ছেঁকে নরম করে নিতে হবে)।

যেভাবে তৈরি করবেন
* মাছ ধুয়ে সব মসলা, তেল, পেঁয়াজ মিশিয়ে ৩০ মিনিট মেরিনেট করুন।
* কলাপাতায় মিশ্রণ দিয়ে মুড়িয়ে সুতা দিয়ে বেঁধে নিন।
* তাওয়ায় ঢেকে মাঝারি আঁচে দুই পাশ ১০ থেকে ১২ মিনিট করে ছেঁকে নিন।
* গরম গরম পরিবেশন করুন পাতার ঘ্রাণ ও মসলার ঝাঁজে তৈরি সুস্বাদু মরিচখোলা।
পুঁইপাতায় পাঙ্গাশ পাতুরি
উপকরণ
পাঙ্গাশ চার থেকে ছয় টুকরা, পুঁইপাতা আট থেকে ১০টি, পেঁয়াজ বাটা তিন চামচ, পেঁয়াজ কুচি এক কাপ, রসুন বাটা এক চা চামচ, আদা বাটা এক চা চামচ, হলুদ এক চা চামচ, লাল মরিচ এক চা চামচ, ধনে গুঁড়া এক চা চামচ, সরিষার তেল তিন চামচ, লবণ স্বাদমতো এবং কাঁচা মরিচ ফালি চার-পাঁচটি।

যেভাবে তৈরি করবেন
* মাছ ধুয়ে সব মসলা মাখিয়ে ১৫ মিনিট রাখুন।
* লবণ পানিতে ভিজিয়ে পাতা নরম করে পানি চেপে নিন।
* মাছ পুঁইপাতায় ভালোভাবে মুড়িয়ে সুতা দিয়ে বেঁধে মাঝারি আঁচে ভেজে নিন।
লাউপাতায় ইলিশ পাতুরি
উপকরণ
ইলিশ চার থেকে ছয় টুকরা, লাউপাতা আট থেকে ১০টি, পেঁয়াজ কুচি এক কাপ, পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি তিন-চারটি, হলুদ এক চা চামচ, মরিচ গুঁড়া এক চা চামচ, লবণ স্বাদমতো এবং তেল তিন টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন
* সব মসলা মিশিয়ে মাছ মেখে ১০ মিনিট রাখুন।
* লবণ পানিতে ভেজানো পাতায় ইলিশ দিয়ে মুড়িয়ে নিন।
* ফ্রাইপ্যানে দুই পাশ ভেজে তুলে গরম গরম পরিবেশ করুন।
কলাপাতায় মাছের ডিম পাতুরি
উপকরণ
মাছের ডিম ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি এক কাপ, রসুন বাটা এক চা চামচ, আদা বাটা এক চা চামচ, শুকনা মরিচ গুঁড়া এক চা চামচ, হলুদ গুঁড়া এক চা চামচ, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ চার-পাঁচটি (চিরে নেওয়া), সরিষার তেল তিন টেবিল চামচ, ধনেপাতা কুচি দুই টেবিল চামচ, কলাপাতা প্রয়োজনমতো এবং সুতা পাতুরি বাঁধার জন্য।

যেভাবে তৈরি করবেন
* মাছের ডিম ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
* সব উপকরণ একসঙ্গে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন।
* কলাপাতাগুলোকে হালকা আঁচে ছেঁকে নিন।
* প্রতিটি পাতায় মিশ্রণ দিয়ে ভালোভাবে মুড়িয়ে সুতা দিয়ে বেঁধে নিন।
* তাওয়ায় অথবা ননস্টিক ফ্রাইপ্যানে অল্প আঁচে দুই পাশ ছেঁকে নিন আট থেকে ১০ মিনিট।
* কলাপাতায় পোড়া দাগ হলে এবং ঘ্রাণ বেরোলে নামিয়ে নিন।