মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বাকৃবির ৬৫তম প্রতিষ্ঠা দিবস

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে
নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৬৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া দিবসটির উদ্বোধন করেন।

এরপর কবুতর অবমুক্তি ও বেলুন ওড়ানোর মাধ্যমে আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করা হয়। শোভাযাত্রাটি হেলিপ্যাড থেকে শুরু হয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দিয়ে বোটানিক্যাল গার্ডেন সড়ক হয়ে পূর্বের স্থানে গিয়ে শেষ হয়।শোভাযাত্রায় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।উদযাপনের আয়োজক কমিটির আহ্বায়ক ও কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি এম মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com