মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

নির্বাচনের রোডম্যাপ এ সপ্তাহে

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) ঘোষণা করতে পারবে বলে আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।তিনি বলেন, ‘আমরা এটা (রোডম্যাপ) নিয়ে আলোচনা করেছি এবং আমরা আশা করছি, আগামী সপ্তাহে আপনাদের আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারব।’জাতীয় সংসদ নির্বাচনের আগে একটি পথনকশা বা কর্মপরিকল্পনা ঘোষণা করে থাকে নির্বাচন কমিশন।নির্বাচনের প্রস্তুতিমূলক কাজগুলো কোনটি কবে নাগাদ শেষ করা হবে, কবে নাগাদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে তার সম্ভাব্য সময় উল্লেখ করা হয় পথনকশায়।রোডম্যাপে কী কী থাকবে, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘কী কী থাকবে, ওটা রোডম্যাপই বলে দেবে। অংশীজনদের সঙ্গে সংলাপ, আইনবিধি সংশোধনের সম্পর্কিত যাবতীয় তথ্য দেওয়া হবে। তবে এখন সুনির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না।নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, রাজনৈতিক দল, গণমাধ্যম ব্যক্তিত্ব, নারী নেত্রী ও বিশিষ্টজনদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন নিয়ে আগামী মাসের শেষ দিকে নির্বাচন কমিশন সংলাপ শুরু করতে পারে। এ বিষয়টি নিয়ে প্রস্তুতিমূলক কাজ এখনো সেভাবে শুরু হয়নি।

নির্বাচন কমিশনে (ইসি) মোট ৩৩১টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থা নিবন্ধনের জন্য আবেদন করেছে। গত ১০ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত আবেদনের শেষ সময় ছিল।নির্ধারিত সময় পর্যন্ত নির্বাচন পর্যবেক্ষক (দেশীয়) সংস্থা হিসেবে আবেদন জমা পড়ে ৩১৮টি। নির্ধারিত সময়ের পরে আরো ১৩টি আবেদন জমা হয়। এগুলো বাছাই করে একটি প্রাথমিক তালিকা তৈরির জন্য ১০ সদস্যের একটি কমিটি কাজ করছে। আশা করা হচ্ছে, দ্রুত এই তালিকা প্রস্তুত হয়ে যাবে।আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে এরই মধ্যে ইসিকে অনুরোধ করেছে অন্তর্বর্তী সরকার।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com