মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বাংলাদেশ-চীন অর্থনৈতিক অংশীদারিত্ব বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে বক্তারা বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার সম্ভাবনা তুলে ধরেন। তাঁরা বলেন, চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী দেশ, যার মাধ্যমে অবকাঠামো, জ্বালানি, শিল্প ও শিক্ষা খাতে ব্যাপক সুযোগ সৃষ্টি হয়েছে। সেমিনারে বক্তারা ভবিষ্যৎ সম্ভাবনা কাজে লাগাতে দক্ষ জনশক্তি তৈরি, গবেষণা সহযোগিতা ও নীতি সহায়তার ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন