মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

পানিতে ডুবে ৪ শিশুসহ মৃত্যু ৭

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন স্থানে পানিতে ডুবে চার শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত—

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌর এবং জেলার শিবগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় মহানন্দা ও পদ্মা নদীর বন্যার পানিতে ডুবে আপন দুই চাচাতো ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।

শিশুরা হলো চাঁপাইনবাবগঞ্জ পৌর ১২ নম্বর ওয়ার্ডের কাওসার আলী লিটনের একমাত্র সন্তান মোজাহিদুর রহমান রেহান ওরফে হাদি (৮) ও লিটনের সহোদর মতিউর রহমান খোকনের ছেলে আবদুল্লাহ আল আরিয়ান (৫) এবং শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শরিফুল ইসলামের ছেলে আবু সাইদ (২)। গতকাল রবিবার দুপুর ও সকালে ঘটনাগুলো ঘটে।

নিহত কিশোর বাঁধন গাইন কোটালীপাড়া উপজেলার সাদুল্লাহপুর ইউনিয়নের হাজরা বাড়ি গ্রামের বাবুল গাইনের ছেলে।

সৈয়দপুর (নীলফামারী) : নীলফামারীর সৈয়দপুর শহরের উপকণ্ঠে খড়খড়িয়া নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আবির ইসলাম নামের (১০) এক শিশুর মৃত্যু হয়েছে।পানিতে ডুবে নিখোঁজ হওয়ার দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।

ভাঙ্গা (ফরিদপুর) : ভাঙ্গায় পানিতে ডুবে যাওয়া নাতনিকে উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবেই দাদি আঁখি বেগমের (৬২) মৃত্যু হয়েছে। তিনি ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তুজারপুর পূর্বপাড়া গ্রামের আব্দুর রব শেখের স্ত্রী। গতকাল রবিবার দুপুর ২টার দিকে এলাকাবাসী পানি থেকে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করে।

সিদ্দিকুর রহমান উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শিবপুর গ্রামের আতাউর রহমানের ছেলে।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com