দেশের মৎস্যসম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার থেকে রবিবার জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপিত হতে যাচ্ছে। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ সোমবার সকাল ১০টায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৬ ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক ২০২৫ দেওয়া হবে।প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক বিতরণ করা হবে।
চলতি বছরের মৎস্য সপ্তাহের কর্মসূচিতে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কেন্দ্রীয়ভাবে সারা দেশে সপ্তাহব্যাপী র্যালি, সেমিনার, প্রযুক্তি প্রদর্শন, আলোচনাসভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, মতবিনিময়সভা, সমাপনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন রয়েছে।এ ছাড়া ১৯ আগস্ট সকাল সাড়ে ৮টায় মানিক মিয়া এভিনিউয়ে র্যালি, সকাল ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রযুক্তি প্রদর্শন ও ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা।২০ আগস্ট সকাল ১০টায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) ‘মৎস্য অভয়াশ্রমের গুরুত্ব ও ভবিষ্যৎ করণীয়’ বিষয়ক সেমিনার। ২১ আগস্ট সকাল ১০টায় কারওয়ান বাজার মৎস্য আড়তে মৎস্যবিষয়ক আলোচনাসভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন।