সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

নির্বাচনে বিদেশী পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মীদের ইসির নীতিমালা

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন পর্যবেক্ষক দেশীয় সংস্থার আবেদন শেষ হওয়ার পর তা যাচাই বাছাই করছে কমিশন। তবে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে বিভিন্ন বিদেশী সংস্থা ও গণমাধ্যমকর্মীদের জন্য নতুন নীতিমালা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ নীতিমালা অনুযায়ী, আবেদন ফরমে ১৪ ধরণের তথ্য জমা দিতে হবে। পাশাপাশি সংযুক্ত করতে হবে বৈধ পাসপোর্টের কপি, সিভি ও সদ্য তোলা ছবি।সি কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের নীতিমালা জারি করা হয়েছে। এখন থেকেই বিদেশিরা আবেদন করতে পারবেন। ইতোমধ্যে অনেকেই আগ্রহ প্রকাশ করছে।কর্মকর্তারা বলছেন, নীতিমালা অনুযায়ী ইসির নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। তবে পাসপোর্ট, সিভি ও সদ্য তোলা ফটো বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া এর সঙ্গে আরও ১১ তথ্যসহ মোট ১৪ রকমের তথ্য দিতে হবে।জানা যায়, দেশি সাংবাদিক ও পর্যবেক্ষকরা ভোট পর্যবেক্ষণ করতে হলে নিজের নাম, জন্ম তারিখ, সংস্থা বা দেশের নাম, পেশা, অভিজ্ঞতা থাকলে দেশে এবং বিদেশের অভিজ্ঞতা, পাসপোর্ট নস্বর, পাসপোর্টের মেয়াদ, জাতীয়তা, বাংলাদেশে অবস্থানকালীন ঠিকানা, ই-মেইল, ফোন নম্বর, তারিখ ও স্বাক্ষর দিতে হবে। এছাড়া আবেদনের সঙ্গে সদ্য তোলা ফটো, মেয়াদ আছে এমন পাসপোর্টের কপি ও সিভি সংযুক্ত করে আবেদন করতে হবে।এবারের নীতিমালায় বিদেশিদের অনুমতিদানে পুরো ক্ষমতা ইসি তার নিজের কাছেই রেখেছে। আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর ব্যবস্থা নিতে পারতো। নতুন নীতিমালা অনুযায়ী ইসির সুপারিশের ভিত্তিতে ভিসা ব্যবস্থা করবে মন্ত্রণালয়। ইতোমধ্যে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা আনফ্রেল, ইউরোপীয় ইউনিয়ন ভোট পর্যবেক্ষণের আগ্রহ প্রকাশ করেছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com